দীপ্ত নিউজ
অন্যান্য

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগেই যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা ব্যবহারে সরকার প্রস্তুত। এই নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ইউনূস সরকার কোনো কার্পণ্য করতে চায়না বলে জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।’

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএনজি এলে আমরা হয় তো সারের সরবরাহ বাড়াতে পারবো। রংপুরে ৩০টি স্কুল রিনোভেট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

আল