নবাব স্যার সলিমুল্লাহকে স্মরণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখা নবাব স্যার সলিমুল্লাহকে স্মরণ করলো বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) হল প্রভোস্ট ড. আব্দুল্লাহ–আল–মামুনের নেতৃত্বে নবার স্যার সলিমুল্লাহর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ধারণা করা হচ্ছে, এর আগে কখনো আনুষ্ঠানিকভাবে নবাব সলিমুল্লাহকে স্মরণ করা হয়নি।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ–আল–মামুন বলেন, প্রভোস্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীরা আমাকে এই বিষয়ে জানায়। কোনোভাবে ঢাবি ও সলিমুল্লাহ হল প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহকে স্মরণকরা যায় কিনা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমি এই উদ্যোগ নেই। উনি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হলেও ইতিপূর্বে আমিও কখনো দেখিনি বিশ্ববিদ্যালয় কিংবা হল থেকে নবাব সলিমুল্লাহ স্মরণ করতে। আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থীরাও কখনো এভাবে নবাব সলিমুল্লাহকে স্মরণ করতে আসেননি। দীর্ঘদিন পর এটিই প্রথম। আশা করি সামনে থেকে এই প্র্যাকটিস জারি থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More