দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের এ দাম সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, আজ বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গতকাল বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২১ হাজার ৯৯৬ টাকায় বিক্রি হয়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More