শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বিনোদন

টাইটানিকের ক্যাপ্টেন বার্নার্ড হিল মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাইটানিকের ক্যাপ্টেন বার্নার্ড হিল মারা গেছেন

অস্কারজয়ী চলচ্চিত্র টাইটানিক’র ক্যাপ্টেন স্মিথ চরিত্রে অভিনয় করা বার্নার্ড হিল মারা গেছেন।

রবিবার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় ব্রিটিশ এই তারকার।

মৃত্যুর সময় পাশে ছিলেন তার সঙ্গী অ্যালিসন ও ছেলে গ্র্যাব্রিয়েল। ৭০ ও ৮০’র দশকে ব্রিটিশ অনেক জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন বার্নার্ড। তার বিখ্যাত কাজগুলোর অন্যতম হলো, দ্য স্করপিয়ন কিং, গান্ধি, শার্লি ভ্যালেন্টাইন।

তবে সবচেয়ে আলোচিত লর্ড অব দ্য রিংসের কিং থিওডেন চরিত্রটি। বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা টাইটানিক ছবির ক্যাপ্টেন স্মিথ চরিত্রটি আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। বার্নার্ড হিলের মৃত্যুতে শোকাহত হলিউড।