দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রেশিয়ানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রেশিয়ানের মৃত্যু

 

ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে আসাদ ও এনামুল নামে দুই ইলেকট্রিশিয়ান মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আসাদ ও এনামুল শৈলকূপা পল্লীবিদ্যুত সমিতির টেকনিশিয়ান ছিল। তারা ঐ গ্রামের একই বাড়ীতে ভাড়া থাকতো। আসাদের বাড়ী রাজবাড়ী জেলায় ও এনামুলের বাড়ী মানিকগঞ্জ জেলায়।

এলাকাবাসী জানান, শুত্রবার ভোরে বাড়ীর উঠানে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়।

শৈলকূপা থানা ওসি ঠাকুর দাস বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চলছে। তাদের আত্মীয়স্বজনদের খবর দেয়া হয়েছে। এখনও এ ব্যাপারে থানায় কোন মামলা রুজু হয়নি।

 

এসএ/দীপ্ত নিউজ