শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলে আব্দুল কুদ্দুসের (৪৫) বিরুদ্ধে মা কুলসুম বেগমকে (৭০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার ( ১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তিনি নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রীসহ সন্তানরা বাড়ি ছেড়ে দুই কিলোমিটার দূরে জানিপুর গ্রামে নানার বাড়িত বসবাস করেন। এরপর থেকে আব্দুল কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১০টার দিকে মাতাল কুদ্দুস তার মাকে মারপিটের একপর্যায়ে তাকে গলাটিপে হত্যা করেন। পরে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে কুদ্দুসকে আটক করে পুলিশে খবর দেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাযস্থলে পৌঁছে অভিযুক্ত কুদ্দুসকে আটক করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, কুদ্দুস মাদক মামলায় সাজাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এদিকে, অভিযুক্ত আব্দুল কুদ্দুসের ছেলে তুহিন মিয়াও স্বীকার করেছেন যে, আব্দুল কুদ্দুস তার নানীকে গলাটিপে হত্যা করেছেন।

 

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More