সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোলে গন্ধগোকুল-পেছনে সজারু: জানা গেল মেয়েটি আসল পরিচয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রূপকথার মতো একটি ভিডিও, যা দেখে মুগ্ধ হয়েছেন কোটি মানুষ। ভিডিওটিতে দেখা যায়, সবুজ ধানক্ষেতের মাঝখানের একটি মেঠোপথ ধরে হেঁটে চলেছে এক ছোট্ট শিশু।

তার দুহাতে পরম মমতায় জড়ানো একটি গন্ধগোকুল, আর তার ঠিক পেছন পেছন অতন্দ্র প্রহরীর মতো হেঁটে যাচ্ছে এক বিশাল সজারু।

সজারুর পিঠের ধারালো কাঁটাগুলো এখন শান্ত, শিশুর ভালোবাসার ছোঁয়ায় যেন সে তার সব হিংস্রতা ভুলে গেছে। এমন এক রূপকথার মতো দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে চোখ জুড়িয়ে গেছে কোটি মানুষের।

এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামের ছবি। দেশবিদেশের কিছু সংবাদমাধ্যমও একে বাংলার রূপ বলে প্রচার করেছিল। কিন্তু ভালোবাসার কোনো দেশ হয় না, সীমানা হয় না।

অনুসন্ধানে জানা গেল, এই অপরূপ দৃশ্যটি আসলে বাংলাদেশের নয়, বরং শ্রীলঙ্কার এক সবুজ প্রান্তরের। ভিডিওর সেই ছোট্ট রাজকন্যা যখন আদুরে গলায় কথা বলছিল, তার মুখে ছিল মিষ্টি সিংহলি ভাষা।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের তথ্যমতে, গত ১২ জুন প্রভাত সিলভা নামে শ্রীলঙ্কার এক ব্যক্তি প্রথম ফেসবুকে এই ভিডিও শেয়ার করেন।

শ্রীলঙ্কার সিংহলি ভাষার ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে লেখা হয়, ‘ছোট ভাই তার বোনের সঙ্গে কুবুরুতে যাচ্ছে।’ প্রভাত সিলভার প্রোফাইল ঘেঁটে একই শিশু এবং প্রাণীগুলোর আরও একাধিক ভিডিও ও ছবি পাওয়া গেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More