দীপ্ত নিউজ
অর্থনীতি

আবারও বাড়ল সোনার দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আবারও বাড়ল সোনার দাম

ফের দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম। মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ৭৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৯৪৮ নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রবিবার (৫ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৬ মে) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

প্রসঙ্গত, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

 

এসএ/দীপ্ত সংবাদ