শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

আন্তর্জাতিক ‘ডিগ ডিপার’ ফেলোশিপ পেলেন রিফাত সুলতানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক ‘ডিগ ডিপার’ ফেলোশিপ পেলেন রিফাত সুলতানা
সহকারী অধ্যাপক রিফাত সুলতানা।

আন্তর্জাতিক স্বীকৃত ‘ডিগ ডিপার’ সাংবাদিকতা উদ্যোগ ফেলোশিপ–এর জন্য নির্বাচিত হয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ–এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের সহকারী অধ্যাপক রিফাত সুলতানা ।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্টেট ইউনিভার্সিটি।

বিজ্ঞপ্তির বলা হয়, ফোজো মিডিয়া ইনস্টিটিউট এবং সিজেইএন বাংলাদেশ যৌথভাবে আয়োজিত এ ফেলোশিপের লক্ষ্য বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা শিক্ষাকে আরও শক্তিশালী করা এবং এ বিষয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী সহশিক্ষামূলক কোর্স উন্নয়ন করা।

প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্য থেকে রিফাত সুলতানাকে নির্বাচন করা হয়েছে।

ফেলোশিপের আওতায় তিনি অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে নতুনধারার প্র্যাকটিসভিত্তিক কোর্স উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির বিষয়টিকে এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আরও দুজন শিক্ষক এ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

 

এসএ