শিরোনাম
২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী

লিস্ট এ’ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী।

মঙ্গলবার দোহায় এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি করেন বৈভব। ইনিংসজুড়ে ২৮টি ছক্কা হাঁকিয়ে লিস্ট এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই তরুণ। ডাবল সেঞ্চুরির রেকর্ডে বৈভব ভেঙেছেন, নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোসের কীর্তি।

ওয়ানডে ম্যাচে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে প্রথম দশ ওভারের পাওয়ার প্লে’র শেষ বলেই নিজের ১৫০ রান পূর্ণ করেন বৈভব। তিনি কতটা বিধ্বংসী ছিলেন তা বোঝা যায় ভারতের দলীয় স্কোরকার্ড দেখলে। তিনি যখন সেঞ্চুরিতে পৌঁছান, তখন ছয় ওভার তিন বলে ভারতের সংগ্রহ ছিলো ২ উইকেটে ১২২ রান, অর্থাৎ অন্য ব্যাটাররা ১১ বলে যোগ করেন মাত্র ১৯ রান। তার এমন টর্নেডো ইনিংসের ওপর ভর করে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য শেষ পর্যন্ত মাত্র ৮৬ বলেই জয় তুলে নেয়ে ভারত এ দল।