শিরোনাম
দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
দীপ্ত নিউজ
বিনোদন

১৬ বছর পর সিনেমায় শাওন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৬ বছর পর সিনেমায় শাওন

দীর্ঘ বিরতি ভেঙে প্রায় ১৬ বছর পর সিনেমায় ফিরছেন শাওন। ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘নীল জোছনা’য় দেখা যাবে তাকে। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

শিশুশিল্পী হিসেবে সংস্কৃতি জগতে আগমন মেহের আফরোজ শাওনের। পরে বেশ কিছু নাটক, ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’–এ দেখা গেছে তাঁকে।

অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত মেহের আফরোজ শাওন। একটা সময় নিয়মিত দেখা গেলেও বিয়ের পর থেকেই অনিয়মিত হয়ে পড়েন। কালেভদ্রে হাজির হন ক্যামেরার সামনে।

আফরোজ শাওন জানালেন, দীর্ঘ ১৬ বছর পর সিনেমায় অভিনয় করছেন। সর্বশেষ ২০০৭ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় শুটিং করেছিলেন তিনি। আর এটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ১৬ বছর পর সিনেমায় নাম লেখালেও, অভিনয়ে ফিরলেন ১৩ বছর পর। ২০১১ সালে সবশেষ অভিনয় করেছিলেন ‘স্বর্ণকলস’ নাটকে।

নতুন করে ফেরা ও সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর সিনেমার শুটিং করব। তবে প্রযোজক ও পরিচালকের পলিসিগত কারণে এখনই সিনেমা কিংবা আমার অভিনীত চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। এখানে আমাকে শহুরে এক নারীর চরিত্রে দেখা যাবে। গল্প ও চরিত্র পছন্দ হওয়াতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছি।’

‘নীল জোছনা’ নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। এতে শাওন ছাড়াও রয়েছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এফ এস নাঈম প্রমুখ।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ