দীপ্ত নিউজ
বিনোদন

‘হাওয়া’ দিয়ে শুরু গণজাগরণের চলচ্চিত্র উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘হাওয়া’ দিয়ে শুরু গণজাগরণের চলচ্চিত্র উৎসব

 

‘হাওয়া‘ দিয়ে শুরু হলো শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘গণজাগরণের চলচ্চিত্র উৎসব– ২০২৩‘।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

দেশের ৬৪ জেলায় একযোগে আয়োজিত উৎসবে ১৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বিশেষ প্রদর্শনীতে দেখানো হবে ‘মুজিব: একটি জাতির রূপকার‘। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ‘হওয়া‘।

৮ দিনের এই উৎসবের পর্দা নামবে ৫ জানুয়ারি।

চলচ্চিত্র উৎসব উদ্বোধনের আগে, ‘উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ‘ শীর্ষক ৫ মিনিটের চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

 

এসএ/দীপ্ত নিউজ