দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

অভিশংসন করতে চাইলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অভিশংসন করতে চাইলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর তৃতীয়বার অভিশংসন হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা অভিশংসনের চেষ্টা করলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন।

ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি সফল বলেও দাবি করেন তিনি।

মূলত, মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয়ার পর ট্রাম্প তৃতীয়বার অভিশংসিত হতে পারেন বলে শঙ্কা দেখা দেয়।

ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট প্রথম মেয়াদে ২০১৯ এবং ২০২১ সালে দুবার অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। তবে দুবারই রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তিনি মুক্তি পেয়েছিলেন।