
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আবদুল এল-সায়েদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল–সাঈদ।
মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল–সাইদ, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে এল–সাঈদ পেয়েছেন ২২ লাখ ৩৬ হাজার ৮২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রজার্স পেয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। অর্থাৎ ২ লাখ ৪৪ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন এই ডেমোক্র্যাট নেতা।
বিজয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এল সায়েদ বলেন, যে মা–বাবারা সন্তানদের বোঝাতে পারছিলেন না যে প্রেসিডেন্ট কেন একজন মানুষের নাম বা তার ধর্ম নিয়ে তামাশা করেন, তারা কাল সকালে গিয়ে সন্তানদের বলুন—খারাপ লোকগুলো হেরে গেছে।
তিনি বলেন, আপনার দেওয়া করের টাকা অন্য দেশের মানুষের ও তাদের সন্তানদের ওপর বোমা ফেলার কাজে ব্যয় না হয়ে আপনার ও আপনার সন্তানের জন্য খরচ হচ্ছে কি না—তা জানার অধিকার নিশ্চিত করা এত কঠিন হওয়া উচিত নয়।
ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডোনাল্ড—আমি জানি আমার নাম উচ্চারণ করতে তোমার বেশ কষ্ট হতো। তাই আগামী জানুয়ারিতে জেডি (ভ্যান্স) আমাকে শপথ বাক্য পাঠ করানোর পর, তুমি আমাকে সরাসরি ‘সিনেটর’ বলেই ডাকতে পারো।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) মিশিগানে সিনেট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে সিনেটর হিসেবে দায়িত্ব নেবেন আবদুল আল–সায়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে তিনি দেশটির উচ্চকক্ষ সিনেটে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালের পর থেকে মিশিগান অঙ্গরাজ্যে কোনো রিপাবলিকান প্রার্থী সিনেট নির্বাচনে জয়ী হতে পারেননি।
প্রসঙ্গত, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।








