শিরোনাম
দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না সাফ ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর ২০২৬) মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
দীপ্ত নিউজ
বিনোদন

হঠাৎ হার্ট অ্যাটাক সুস্মিতা সেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হঠাৎ হার্ট অ্যাটাক সুস্মিতা সেনের
বাবার সঙ্গে সুস্মিতা সেন

সম্প্রতি হার্ট অ্যাটাকের শিকার হয়েছে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। হার্ট অ্যাটাকের পর অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে তারা। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মধ্যমে নিজেই এ কথা জানা সুস্মিতা।

বাবার সঙ্গে ছবি দিয়ে সুস্মিতা সেন ইনস্টাগ্রামে লিখেছেন,নিজের হৃদয়কে খুশি রাখো এবং সাহসী করে তোলো। কারণ সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার সবথেকে বেশি দরকার হবে। এই কথাই আমার বাবা আমায় বলেছিলেন। কয়েক দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে যথাস্থানে। সব থেকে বড় কথা, আমার চিকিৎসক আমায় বলেছেন, আমার হৃদয় সত্যিই বড়। আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা সেই সময় আমার পাশে ছিলেন।

আবেগঘন এই পোস্টে সুস্মিতা আরও লেখেন, এই মুহূর্তে এই পোস্টটা দেয়ার একটাই কারণ। আমি এখন অনেকটাই সুস্থ। আরও কিছু বছর বেঁচে থাকতে পারবো। তোমাদের সবাইকে ভালবাসি।

৫০ বছর বয়সী এই অভিনেত্রী বরাবরই স্বাস্থ্য সচেতন। নিজের শরীরের প্রতি বাড়তি খেয়াল রাখেন তিনি। নিয়মিত শরীর চর্চাও করেন। তবু কেনও হৃদরোগে আক্রান্ত হলেন সেই প্রশ্ন সবার। তবে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনাই ভক্ত মহলের।

আল\দীপ্ত