Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বিনোদন

স্ত্রীকে প্রকাশ্যে আনলেন জোভান, জানা গেল পরিচয়

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
স্ত্রীকে প্রকাশ্যে আনলেন জোভান, জানা গেল পরিচয়
স্ত্রীকে প্রকাশ্যে আনলেন জোভান

বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিয়ের পর আনুষ্ঠানিকভাবে স্ত্রীর নাম–পরিচয় ও ছবি প্রকাশ্যে আনেননি এই অভিনেতা। শুধু বিয়ের দিন রাত ৯টার দিকে একটি সাদাকালো ছবি পোস্ট করেছিলেন। এবার স্ত্রীর ছবি প্রকাশ্যে আনলেন জোভান।

রবিবার (২১ জানুয়ারি) রাতে জোভান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন। যেখানে প্রথমবারের মতো জোভানের স্ত্রীকে দেখতে পাওয়া যায়।

ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপী রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই নবদম্পতি।

জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।

এদিকে জোভানের বিয়ের অনুষ্ঠানে মডেল অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন।

 

 

আল / দীপ্ত সংবাদ