শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Avatar photoAdib Jamal

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফয়জুল ইসলাম() শ্যামনগর উপজেলা সদরের সোয়ালিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

মৃতের স্বজনরা জানান, শিশু ফয়জুল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। তার মা ফিরোজা বেগম রান্না করছিলো ও তার বাবা রেজাউল করিম পার্শ্ববর্তী মৎস্য ঘেরে মাছ ধরছিলেন। তার দাদা নওশের মিস্ত্রি বাড়ির আঙিনায় ঘেরা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।

এসময় সবার অগোচরে সে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে তার মা। খুঁজতে খুঁজতে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মিলন হোসেন বলেন,হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More