দীপ্ত নিউজ
খেলা

শুক্রবার শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুক্রবার শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল

শুক্রবার শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল। প্রথম দিন আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। শনিবারও রয়েছে দুটি ম্যাচ।

কাতার বিশ্বকাপ যতই এগুচ্ছে, ততোই উত্তেজনা বাড়ছে প্রতিটি ম্যাচ ঘিরে। শুক্রবার দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া।

একই দিন রাত একটায়, লুসাইল আইকনিক স্টেডিয়ামে, ২০১৪ বিশ্বকাপের রানার আপ আর্জেন্টিনার প্রতিপক্ষ তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। শনিবার হবে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি ম্যাচ। রাত ৯টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে পর্তুগালের প্রতিপক্ষ, স্পেনকে হারিয়ে শেষ আটে ওঠা মরক্কো।

রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে, দিনের দ্বিতীয় এবং আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড।