শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মায়ের কান্নার আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

Avatar photoAdib Jamal

বিপন্ন মানবতা, জিয়াউর রহমানের গুমের ইতিহাসশীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) আলোকচিত্র প্রদর্শনীমায়ের কান্না সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু।

প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মায়ের কান্না সংগঠনের প্রধান সমন্বয় কামরুজ্জামান মিয়া লেলিন,নাজমুল হাসান।

পরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মায়ের কান্না সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে, ১৯৭৭ সালের দোসরা অক্টোবর সামরিক ষড়যন্ত্রের শিকার হয়ে যারা অন্যায়ভাবে ফাঁসি কারাদণ্ড ও চাকুরীচ্যুত হয়েছেন তাদের নির্দোষ ঘোষণা করা, ওই ষড়যন্ত্রে নিহতদের শহীদ ঘোষণা করা, তাদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ, অন্যায়ভাবে ফাঁসি কার্যকর ও চাকরিচ্যুত করায় জেনারেল জিয়ার মরণোত্তর বিচার এবং ষড়যন্ত্রকারী জিয়ার তথাকথিত কবর জাতীয় সংসদ এলাকা থেকে অপসারণের দাবি জানানো হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More