যুবলীগ কর্মী হত্যার পরিকল্পনাকারী গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

চাঞ্চল্যকর যুবলীগ কর্মী হত্যাকান্ডের মূল পরকিল্পনাকারী মোঃ হালিমকে (৩০) চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৩০আগস্ট) সন্ধ্যার দিকে র‍্যাব–৫ ও র‍্যাব–১২ এর যৌথ অভিযানে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামী হালিমকে গ্রেফতার করা হয়।

অধিনায়ক আরও জানান, চলতি বছর ১৯ আগস্ট রাত সাড়ে ৭ টার দিকে হালিম তার দলবল নিয়ে যুবলীগ কর্মী নাজমুলকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক হালিম ও তার দল উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলার নানদা এলাকার বটতলায় মোটরসাইকেল পার্কিং এর অজুহাতে তর্কবিতর্ক শুরু করে। এর এক পর্যায়ে হালিম এবং জিয়া নাজমুলকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় নাজমুল নিহত হয়।

ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যাকান্ডের প্রতিবাদে একাধিক বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

এতে মামলার এজাহারের উপর ভিত্তি করে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। বুধবার সন্ধ্যায় র‍্যাব সদর দপ্তরের সহায়তায় হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হালিমের অবস্থান জেনে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দর্শনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হালিমকে নাটোরের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More