শিরোনাম
কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাজ্য নির্বাচন: কোন দল কত আসন পেল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাজ্য নির্বাচন: কোন দল কত আসন পেল?
কেয়ার স্টারমার

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে জয় পেয়েছে লেবার পার্টি। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির হয়েছে চরম ভরাডুবি। এ পর্যন্ত ৬৪৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪১২ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন।

তাছাড়া এসএনপি জয় পেয়েছে ৯ আসনে। ৭ আসন পেয়েছে এসএফ। ২৮টিতে জয় পেয়েছে অন্যান্যরা। ৫ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

লেবার পার্টির জয়ের ফলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কেয়ার স্টারমার।

অন্যদিকে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরাজয় মেনে নিয়ে স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এ জয়ের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন।

আল / দীপ্ত সংবাদ