বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সাংবাদিক গোলাম রাব্বানি হত্যার প্রতিবাদে মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার (২১ জুন) বেলা ১২ টায় শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক সাইদুর রহমান,আবু বাসার আখন্দ, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, মোকলেছুর রহমান।

সমাবেশে বক্তারা, অবিলম্বে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

 

কাশেমুর শ্রাবণ / আল /দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More