মাগুরায় জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাগুরায় জেলা জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের সৈয়দ আতর আলী গ্রন্থাগার মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলাজাতীয় পার্টির আহ্বায়ক মোছাঃ সেলিনা হাসান।

এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোঃ সিরাজুস সায়েফিন সাঈফসহ জাতীয় পার্টির যুগ্ম-আহবায়কবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More