শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বিনোদন

ভালোবাসা দিবসে মুমুর ভালোবাসি গান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভালোবাসা দিবসে মুমুর ভালোবাসি গান
মুমুর ভালোবাসি গান

এবারের ভালোবাসা দিবসে মুক্তি পেলো মৌমিতা মুমুর রোমান্টিক ধাঁচের মৌলিক গান “ভালোবাসি”।

এ প্রজন্মের নন্দিত সঙ্গীতশিল্পী সুকন্যা মজুমদার এর লেখা ও সুরে ভিন্নধর্মী এ গানটির সঙ্গীতায়োজন করেছেন তিনি নিজেই ও প্রখ্যাত গীতিকার সুরকার তানভীর আলম সজীব। গানটির মিউজিক ভিডিও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউসুফ আহমেদ খান এবং কাজী রাফি।

১৪ ফেব্রুয়ারি মৌমিতা মুমুর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই গানটি প্রকাশের পর বেশ প্রশংসা কুড়াচ্ছে।

২০২২ সালে মাছরাঙা চ্যানেল অনুষ্ঠিত মিউজিক্যাল রিয়ালিটি শো স্কয়ার সুরের সেরার প্রথম রানার আপ ছিলেন মৌমিতা মুমু। তার গানের হাতেখড়ি ছায়ানটের লোকসঙ্গীতের শিক্ষক এবং বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক বাবা নারায়ন চন্দ্র শীল এবং মা নীপা সরকারের হাতে।

ছয় বছর বয়স থেকে গানের পথ চলা শুরু, স্টেজ পারফরম্যান্স এ হারমোনিয়াম এর নাগাল না পাওয়ায় টুলে দাঁড়িয়ে প্রথম গান গাওয়া। এরপর ছায়ানটে নজরুল সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং নজরুল ইনস্টিটিউট থেকে উচ্চতর বিশেষ ডিপ্লোমা সার্টিফিকেট সম্পন্ন করেন।

কিছুদিন আগে হয়ে যাওয়া সুরের সেরা জুনিয়র এর অডিশন রাউন্ডের বিচারকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী মুমু, পাশাপাশি বিভিন্ন বেসরকারি চ্যানেল ও গান করেন তিনি ।

নতুন গান প্রসঙ্গে মৌমিতা মুমু বলেন, ‘মৌলিক একটি গানের সাথে ভিডিও করার পরিকল্পনা অনেক দিনের। এর আগের আমার মৌলিক গান ছিল,কিন্তু এটিই প্রথম মিউজিক ভিডিও। গানের কথাগুলো আমাকে স্পর্শ করেছে। আশা করি গান দর্শকেরও ভালো লাগবে’।

সামনের দিনগুলোতে আরও নতুন গান নিয়ে আসার পরিকল্পনা কথা জানান তিনি।