শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভালোবাসা দিবসে ফুলের তোড়া, শুধু মন নয় ভরিয়েছে পেটও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভালোবাসা দিবসে ফুলের তোড়া, শুধু মন নয় ভরিয়েছে পেটও
ফুলের তোড়ার পেনকেক

এবারে চীনারা ভালোবাসা দিবসে প্রিয়জনকে অন্যরকম এক ফুলের তোড়া উপহার দিয়েছে। অসম্ভব সুন্দর এই ফুলের তোড়া শুধু সাজিয়ে রাখার জন্য নয় এগুলো খাওয়াও যায়। চীনের লিনয়ি প্রদেশে ৫৩ বছর বয়সী শু হাইশিয়ার এই ফুলের তোড়া নজর কেড়েছে সবার।

তিনি বেকিং নিয়ে ১৫ বছর ধরে কাজ করছেন। সম্প্রতি প্যানকেকের উপকরণ ব্যবহার করে অবিকল ফুল তৈরি শুরু করেন। ভালোবাসা দিবস উপলক্ষ্যে তার বেকারিতে ভিন্নধর্মী এই ফুলের তোড়ার আয়োজন সবাইকে মুগ্ধ করেছে।

শিল্পী শু হাইশিয়া বলেন, “আমার এই ফুল তৈরিতে প্রেরণা জুগিয়েছে আমার ক্রেতারা। তাদের মতে, আমার লাল নীল সবুজ প্যানকেক তাদের মন ভাল করে। তাই এগুলো দিয়ে ফুল বানিয়ে ফেললাম।”

খাদ্য নির্দেশিকা মেনে এই ফুল তৈরি হওয়ায় ছোট বড় যে কেউ এটি খেতে পারবে। এতে ফল আর সবজির সাথে খাবারের রঙ ব্যবহার করা হয়েছে। ডায়াবেটিস রোগীদের জন্য চিনি ছাড়া ফুলের ব্যবস্থাও রয়েছে।

ক্রেতা লু তং কিং বলেন, “আমি প্রতি বছর এই দিনে আমার স্ত্রীকে ফুল দেই। তবে এবারের ফুলের তোড়া দেখে সে বেশি খুশি হয়েছে। ছবি তোলার পর দুইজন মিলে সেটা খেয়ে ফেলেছি।“

শু হাইশিয়া জানান, ভালবাসা দিবসের জন্য ক্রেতারা দুই সপ্তাহ আগে থেকেই ফুলের তোড়ার বুকিং দেওয়া শুরু করেন। দিবস চলে গেলেও এখনও অর্ডার আসছে। আগামী মাস পর্যন্ত কয়েকশো তোড়ার অর্ডার নিয়ে হিমশিম খাচ্ছে তার কর্মীরা।

অনু/দীপ্ত সংবাদ