২০
চট্টগ্রামে বৃষ্টির কারণে বাংলাদেশ–নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টা ১৮ মিনিটে ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। এর আগে দুপুর দেড়টায় টসের নির্ধারিত সময় ছিল। কিন্তু বৃষ্টির জন্য কিছুই হয়নি।
গতকাল থেকেই চট্টগ্রামসহ দেশের অধিকাংশ অঞ্চলেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তা আজও অব্যহত আছে। তাই আগে থেকেই শঙ্কা ছিল আজকের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। সেই শঙ্কাই সত্যি হয়েছে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ফলে সিরিজে ১–০ তে এগিয়ে আছে টাইগাররা।