বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

বিরোধীদলীয় নেতা হিসেবে প্রবীণ বিধায়ককে বেছে নিয়েছে তৃণমূল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করলেও পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নিলো তৃণমূল কংগ্রেস।

গতকাল (শনিবার, ৯ মে) রাতে তৃণমূল বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে।

চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। এছাড়া অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এর আগে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেন্দুর সঙ্গে আরও কয়েকজন মন্ত্রীও শপথ নেন, তাদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল ও নিশীথ প্রামাণিক।

২০২১ সাল থেকে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা শুভেন্দু অধিকারী এবার রাজ্যের শাসনভার গ্রহণ করলেন।

গত ৪ মে ঘোষিত নির্বাচনের ফল অনুযায়ী, বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More