শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ের পিঁড়িতে রাকুল-জ্যাকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ের পিঁড়িতে রাকুল-জ্যাকি

অবশেষে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দক্ষিণ গোয়ায় সৈকতের ধারে এক সেভেন স্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। সেখানেই সাতপাকে বাঁধা পড়েন দুজনে।

সিন্ধি ও পাঞ্জাবি রীতি অনুযায়ী বিয়ে হয়েছে রাকুল–জ্যাকির। বিয়ের পর পাপারাজ্জিদের সঙ্গে দেখাওকরেন তারা। এরপর ক্যামেরায় ফ্রেমবন্দি হন এ তারকা দম্পতি। সেসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লেহেঙ্গা সম্পর্কে বিবরণ শেয়ার করে লিখেন, সন্ধ্যায় বিয়ের জন্য রাকুল সমসাময়িক ও প্রাণবন্ত পোশাক বেছে নিয়েছেন। আকর্ষণীয় আইভরি ও আইভরি রঙের থ্র ডাইমেনশনাল ফ্লোরাল মোটিফ এবং হাতে এমব্রয়ডারি করা লেহঙ্গায় আধুনিকতার ছোঁয়া।

এদিকে শেরওয়ানিতে সেজেছিলেন জ্যাকি। চিকনকারির কাজ ছিল শেরওয়ানিতে। মাথায় ছিল সাদা পাগড়ি। এ ব্যাপারে ডিজাইনার তরুন তাহিলিয়ানি জানান, চিনার মোটিফ কাজের শেয়ওয়ানিটি তৈরি করতে প্রায় ৬ মাস সময় লেগেছে। হাতের কাজ করা পোশাকে রেশমের সুতা ব্যবহার করা হয়েছে।

ডিজাইনার আরও জানান, কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি ও সৃজনশীলতা এলাকার বিখ্যাত চিনার পাতার ট্যাপেস্ট্রির ছোঁয়া রয়েছে তাদের দু’জনের পোশাকেই। জারদৌসির কাজগুলো অথেনটিক।

 

এজে/দীপ্ত সংবাদ