বান্দরবানের রুমায় কেএনএ’র ৫ সদস্য আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা থেকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সশস্ত্র শাখা কেএনএ‘র ৫ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাতে রুমার বিভিন্ন পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।

পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার (১৪ জুন) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলো, লাল কাপ খুম বম (২৬) কল জা থাং বম (৩৫) বান থা লিয়ান বম, লাল এং বার বম (৩৫) দেমেন্দ্র ত্রিপুরা (৪৮)।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনের বাড়ি রুমা সদর ইউনিয়নের এবং একজনের বাড়ি রোয়াংছড়ির ব্যাংছড়ি এলাকার বলে জানা গেছে।

এবিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে লারাম বম হত্যা, ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দীন হত্যাসহ ৩ টি হত্যা মামলা ও ১ টি অস্ত্র মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ক্যমুই অং মারমা/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More