বাংলাদেশের জন্য লীগ ক্ষতিকর: মেঘনা আলম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতন এবং দলটির কর্মীদের সাম্প্রতিক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মেঘনা আলম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতন এবং দলটির কর্মীদের সাম্প্রতিক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মেঘনা আলম।

তিনি বলেন, বাংলাদেশের জন্য লীগ ক্ষতিকর দল। বস্তির পোলাপাইন নিয়ে রাজনীতি করায় তাদের পতন হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টটি হুবহু নিচে দেয়া হলো– ‘‘বাংলাদেশের জন্য লীগ ক্ষতিকর। বস্তির পোলাপাইন নিয়ে রাজনীতি করায় তাদের পতন হয়েছে। লীগের টপ ১০ নেতা নেত্রীও মেঘনা আলমকে সমীহ করে চলত, কিন্তু লীগের বিপক্ষে বক্তব্য/কাজ না থাকলেও, শুধুমাত্র বিএনপি সাপোর্ট করায়, লীগের পাতি কর্মীরা মেঘনা আলমকে হেনস্তা করে যাচ্ছে।”

ক্ষমতা থেকে পতিত একটা দলের দুই টাকার কর্মীরা যদি এত অসহিষ্ণু, অপদার্থ ও ক্ষতিকর হয়, কারণ ছাড়াই এত অ্যাগ্রেসিভ আচরণ করে, তাহলে ক্ষমতা পেলে, আর তাদের আসল বিরোধীদের প্রতি তারা কেমন অমানুষ হবে, চিন্তার বিষয়।’

বাংলাদেশের রাজনীতিতে আমি গণতন্ত্রে বিশ্বাস করি, কোন রাজনৈতিক দলকেই ব্যান করা উচিত না সব সময় বলি, কিন্তু এই মুহূর্তে লীগের নাম ভাঙিয়ে যারা আছে, এরা কেউ রাজনীতিবিদ না, এরা সন্ত্রাসী।’

এদের সন্ত্রাসী দল হিসেবেই ব্যান করে রাখতে হবে। যদি কোনোদিন ভদ্র হয়, সেটা আলাদা বিষয়।”

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More