শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের ‘ওসমান’

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের ‘ওসমান’
কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট।

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানে প্রধান চরিত্রে অভিনয় করা বুরাক অ্যাজিভিট। এই অভিনেতাকে বাংলাদেশের দর্শকরা উসমান নামে চিনেন।কেননা সুলতান সুলেমান বা কুরুলুস উসমান সিরিজগুলোর জনপ্রিয়তা এদেশে আকাশচুম্বী।

বৃহস্পতিবার (১৬ মে) নিজের ফেসবুক পেজে বুরাক অ্যাজিভিট নিজেই জানিয়েছেন বাংলাদেশে আসার কথা। দিয়েছেন একটি ভিডিও বার্তাও। সেখানে তিনি বলেন, সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা? খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে।

জানা যায়, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসবেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। তবে কবে আসছেন ভিডিওতে বিষয়টি জানাননি তিনি।

বুরাক তুরস্কের একজন অভিনেতা। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজড় কেড়েছেন। বর্তমানে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন।

বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ–পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেন বুরাক।