দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী পিরোজপুরে উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী পিরোজপুরে উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দমন) আব্দুল মুকিত হাসান খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জ্যাকি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.কানাই লাল বিশ্বাস,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী,ফজলুল হক সেন্টুসহ নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন; স্বাধীনতা সংগ্রাম ও অর্জনসহ সবকিছুই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। এ আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে এবং যোগ্য নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে। মনে রাখতে হবে তোমাদের একদিন এদেশের নেতৃত্ব দিতে হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু জুলিও কুরি প্রাপ্তি নিয়ে শিক্ষার্থীদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জুলিও কুরি প্রাপ্তির উপরে ডাক বিভাগের ডাকটিকিট উন্মোচন করা হয়।

 

কবির হোসাইন/এমি/দীপ্ত নিউজ