শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফ্লোরিডা রাজ্যে ভোট দিচ্ছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফ্লোরিডা রাজ্যে ভোট দিচ্ছেন ট্রাম্প

শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ভার্মন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে ইতোমধ্যে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। কিন্তু অনেকের কৌতুহল প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোথায় ভোট দিচ্ছেন বা দেবেন ?

ইউএসএ টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নিজের রাজ্য ফ্লোরিডা পাম বিচে ভোট দেবেন।

তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। আরও একবার হোয়াইট হাউসের দখল নিতে গত প্রায় দুই বছর ধরে প্রচারণা চালাচ্ছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) রাত ২টায় মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র‌্যাপিডস এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করেন ট্রাম্প। ব্যস্ত প্রচারণা শেষে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ফ্লোরিডার পাম বিচে পৌঁছেছেন তিনি।

 

এসএ