ফেনীর ছয়টি উপজেলায় ৩৬টি কেন্দ্রে প্রথম দিনে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
জেলা প্রশাসন জানায়, এবার ফেনীতে মোট এসএসসি শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১৮ হাজার ২৫১ জন। প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৫২ শিক্ষার্থী। এতে প্রথম দিনে জেলায় ১৯৯ জন অনুপস্থিত ছিলো। তবে জেলার কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা জানান, পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে সকল কেন্দ্রেই ১৪৪ ধারা জারি রাখা হয়। জেলায় ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে ছিলেন।
আবদুল্লাহ আল–মামুন/এজে/দীপ্ত সংবাদ