শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মত সুপন্য শুটকির মেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটায় প্রথমবারের মতো দুইদিন ব্যাপী সুপন্য শুটকি মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় সমুদ্র সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির বিপ্লব। মেলায় ছয়টি স্টলে প্রায় ৫০ প্রজাতির মাছের বিষমুক্ত শুটকি প্রদর্শন করা হয়।

কুয়াকাটায় আগত পর্যটকদের স্থানীয় বিষমুক্ত শুটকি ক্রয়ে উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More