রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়াদৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে এ নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, দুপুর ৩টার পর হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও ঝড় শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহন নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। পাটুরিয়াদৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোটবড় মিলিয়ে মোট ১০টি ফেরি চলাচল করছে।

 

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More