
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মানিক মিয়া অ্যাভিনিউ মাতাবে সাত ব্যান্ড

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতটি ব্যান্ডের অংশগ্রহণে সাত ঘণ্টাব্যাপী বিশেষ সংগীতানুষ্ঠান। আগামী শনিবার (৭ নভেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এই বিশেষ আয়োজনে দেশের সাতটি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। সাত ঘণ্টার এই আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপনের পাশাপাশি সংগীতের মাধ্যমে দর্শক–শ্রোতাদের জন্য তৈরি করা হবে উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যে প্রচার–প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এ সংগীতানুষ্ঠানে সংগীতপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।








