দীপ্ত নিউজ
সারাদেশ

পাবনায় সবজি চাষে জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় সবজি চাষে জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং পদ্ধতি
ছবি: দীপ্ত নিউজ

আধুনিক মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন পাবনার কৃষকরা। এতে খরচ কম হওয়ায়, তারা বেশি লাভবান হচ্ছেন।

গাছের গোড়া এবং চারপাশের মাটির উপরিভাগ প্লাস্টিক শিট, শুকনো খড়, পাতা বা অন্যান্য উপাদান দিয়ে ঢেকে দেওয়াই মূলত মালচিং পদ্ধতি। এতে মাটির ভেতরের পানি সহজে বাষ্প হয়ে উড়ে যেতে পারে না। ফলে জমিতে সেচ অনেক কম লাগে।

পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা এই মালচিং পেপার পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হচ্ছেন। করলা, টমেটো, বেগুন, স্কোয়াশ ও লাউসহ বিভিন্ন সবজি চাষ হচ্ছে এই পদ্ধতিতে। এতে কম খরচে বেশী লাভবান হওয়া সম্ভব বলে জানান চাষিরা।

সরকারি ভাবে পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষি বিপ্লব হবে, এমনটাই মনে করেন চাষিরা।

আরিফ আহমেদ সিদ্দিকী/এফ‌/দীপ্ত নিউজ