মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য অধ্যাপক দিদার-উল আলম

Avatar photoAdib Jamal

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২য় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. দিদারউল আলম। এ বিষয়ে রবিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. দিদারউল আলমকে ২য় মেয়াদে আগামী ৪ বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি হিসেবে নিয়োগ করা হলো। তাঁর যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী চার বছরের জন্য বিধি অনুযায়ী, পদ সংশ্লিষ্ট অন্য সুযোগসুবিধা ভোগ করবেন ভাইস চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।

এর আগে, ২০১৯ সালের ১২ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম বারের মত ৪ বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. মো. দিদারউল আলম।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More