ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত বেড়েছে?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত বেড়েছে?

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বৃদ্ধি করে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে বেড়েছে ১ হাজার ১৩৩ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বাজুস। নতুন এ দাম কার্যকর হবে এদিন সকাল ১০টা থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More