শিরোনাম
হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির
দীপ্ত নিউজ
বিনোদন

দেশে ফিরেই মাকে নিয়ে ভোট দিলেন শাকিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে ফিরেই মাকে নিয়ে ভোট দিলেন শাকিব খান

 

সৌদি আরব থেকে ফিরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন চিত্রনায়ক শাকিব খান।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পশ্চিম দিকের ভবনের দোতলার একটি কক্ষে ভোট দেন তিনি। এ সময় তার মা নূরজাহানও সঙ্গে ছিলেন।

ভোট প্রদান শেষে এটিকে নাগরিক দায়িত্ব ও অধিকার উল্লেখ করে শাকিব খান বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব।

ভোট দিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে শাকিব বলেন, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবার নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তার বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন। আমার মনে হয়, ভোটার হয়েছেন, এরকম প্রত্যেকটা মানুষকে ভোট দিতে আসা উচিত।

উল্লেখ্য, পবিত্র ওমরাহ হজ পালন করতে গত ২ জানুয়ারি ঢাকা ছাড়েন তিনি। পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব অবস্থান করায় ধরেই নেওয়া হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢালিউড সুপারস্টার।

এর আগে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। এছাড়া চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস, ঢাকা–১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সংগীত শিল্পী কৌশিক হাসান তাপস প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন প্রার্থী।

তারা হলেন,নৌকা প্রতীকে আ.লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, বেলুন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, বিএনএফের প্রার্থী টেলিভিশন প্রতীকে এস এম আবুল কালাম আজাদ, কুলা প্রতীকে বিকল্পধারার প্রার্থী আইনুল হক, আম প্রতীকে এনপিপির প্রার্থী গোলাম ফারুক মজনু এবং বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহ আলম একতারা প্রতীকে লড়ছেন।

প্রসঙ্গত, ঢাকা–১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৯৩৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৭৮৩ এবং নারী ১ লাখ ৫৩ হাজার ১৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ১৫, ১৮, ১৯, ২০ এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এ আসন গঠিত।

ঢাকা–১৭ আসনটিতে মোট কেন্দ্র ১২৪টি।

 

এসএ/দীপ্ত নিউজ