তুরস্ক ঘুরতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর মারদিন ভ্রপরিদর্শনের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক দক্ষিণ কোরীয় পর্যটক।

তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর মারদিন ভ্রপরিদর্শনের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক দক্ষিণ কোরীয় পর্যটক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

আরতুকলু জেলা মুফতির কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, শেভন নামের ওই দক্ষিণ কোরীয় নাগরিক মারদিন শহর পরিদর্শনের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে তিনি মুফতির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন।

আরতুকলু জেলার মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সেখানে শেভন ইসলামের মূল ইমানি বাক্য ‘শাহাদা’ পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর নিজের নতুন নাম হিসেবে ‘আবদুল্লাহ’ বেছে নেন শেভন। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তাকে পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন।

মারদিন তুরস্কের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। শত শত বছরের পুরোনো স্থাপনা, বৈচিত্র্যময় স্থাপত্য এবং বিভিন্ন সভ্যতার ঐতিহ্যের মেলবন্ধনের কারণে শহরটি দেশিবিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More