শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম কর্তৃক “Workshop on Microsoft PowerPoint and Microsoft Excel” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢাবি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন এবং এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস সায়রা বানু‘র সঞ্চালনায় এবং তত্ত্বাবধানে উক্ত কর্মশালায় মাইক্রোসফট এক্সেল–এর বক্তা হিসেবে জনাব মোঃ সাজাদ হোসেন, টোটাল রিওয়ার্ড ম্যানেজার এবং মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট–এর বক্তা হিসেবে তানজিম হোসেন চৌধুরী, সাবেক এইচআর এক্সিকিউটিভ, এসিআই লিমিটেড উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ইয়ুথ ক্যাডেট ফোরামের অভিষেক

ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন বক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিভাগে এরূপ জ্ঞাননির্ভর কর্মশালার কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট এবং মাইক্রোসফ্ট এক্সেল–এর বেসিক এবং অ্যাডভান্স লেভেলের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট এবং মাইক্রোসফ্ট এক্সেল বিভিন্ন সেক্টরে যোগাযোগ, ডেটা বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকারিতাকে সহজতর করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাও কর্মশালায় তুলে ধরা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ