শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রাজশাহীতে বাঁশের তৈরি লাঠি শিল্প
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে লড়বেন জুলাই কন্যা সানজিদা আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকসু নির্বাচনে লড়বেন জুলাই কন্যা সানজিদা আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঘোষণা করেছে, এই পদে তারা কেউ মনোনয়ন ফরমই কিনবেন না।

বাগছাস ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, “তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস। তার প্রতি শ্রদ্ধা রেখে এই পদ শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”

তন্বী বলেছেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা ও ন্যায়ের প্রতিফলন ঘটানোর জন্য তিনি ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।

সানজিদা আহমেদ তন্বী ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।