শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: নিজ প্যানেলের যে নাম দিলেন উমামা ফাতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকসু নির্বাচন: নিজ প্যানেলের যে নাম দিলেন উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য‘ স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে এসে আজ বুধবার তিনি তার প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

উমামার প্যানেলের স্লোগান দুটি। তা হলো—দখলদারিত্বের বিরুদ্ধে ও পলিটিক্যালি কশিয়াস বাট অ্যাকাডেমিক ক্যাম্পাস।

তবে, গুঞ্জন আছে, ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করবে।

৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পরে ১৮ আগস্ট সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা।

এদিকে, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষদিন ছিল। এই দিনেও ৯৩টি ফরম বিতরণ হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।