দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ট্রাম্পের শপথের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাম্পের শপথের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ
Thousands gather to protest Donald Trump’s inauguration as the 47th president of the United States and other related issues during the People’s March on Saturday, Jan. 18, 2025, in Washington D.C.

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প–বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসসহ নানা জায়গায় সমবেত হয়ে প্রতিবাদ জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, নিউইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক, শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসের সিটি হলের সামনে ট্রাম্প–বিরোধী র‍্যালিতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।

এর আগে, ২০ জানুয়ারি, ট্রাম্পের শপথগ্রহণের একদিন আগে ওয়াশিংটনে হাজার হাজার বিক্ষোভকারী তার এবং তার রিপাবলিকান পার্টির নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। ২০১৭ সালে যখন ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। তবে এবারের বিক্ষোভে সেই তুলনায় জনসমাগম কম ছিল।

স্থানীয় সময় সোমবার, ২০ জানুয়ারি দুপুর ১২টায় ট্রাম্প ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স।

ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন। এর মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের ৭৮টি আদেশ বাতিল, জলবায়ু নীতি থেকে বের হয়ে আসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে আসা, এবং ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত প্রায় ১৬ জনকে সাধারণ ক্ষমা প্রদান।

এই ঘটনাগুলি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনগুলোতে আরও বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।