শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিপদসীমার উপরে ৩ নদীর পানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

টাঙ্গাইল জেলার সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার প্রধান তিনটি নদীর পানি এখন বিপদসীমার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে।

ভুঞাপুর উপজেলার কষ্টাপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামে রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে যমুনা নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব গ্রাম বন্যা কবলিত হয়ে পরবে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রযমুনার পানি পোড়াবাড়ি পয়েন্টে ১৬ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার এবং ধলেশ্বরীর পানি এলাসিন পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More