// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

টাঙ্গাইল পৌর শহরের পানিতে ডুবে ওয়াছেনা আক্তার ও রিহান মিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) দুপরে শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াছেনা কাগমারা পন্ডিতপাড়া এলাকায় ওয়াহাব মিয়ার মেয়ে এবং রিহান একই এলাকায় জাহাঙ্গীরের ছেলে। ওয়াহাব ও জাহাঙ্গীর সম্পর্কে খালাতো ভাই–বোন।

স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওয়াছেনা ও রিহান সকালে উঠানে খেলা করছিলেন। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তারা। বাড়ির সদস্যরা অনেক খোঁজাখুজির পর পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়।

কাউন্সিলর আরও জানান, তাদের উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাদ আছর নামাজে জানাযা শেষে কাগমারা কবরস্থানে তাদের দাফন করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More