দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

টয়লেট পরিষ্কার করলেন হাসপাতাল প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টয়লেট পরিষ্কার করলেন হাসপাতাল প্রধান

 

ভারতের মহারাষ্ট্রে হাসপাতাল প্রধানকে দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কার করিয়েছেন স্থানীয় এমপি।

মঙ্গলবার ক্ষমতাসীন দল শিব সেনার এমপি হেমান্ত পাটিল ঐ হাসপাতাল পরিদর্শনে যান।

সেখানে নোংরা টয়লেটটি তার চোখে পড়লে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান ডিন শ্যামরাও ওয়াকোদেকে ধরেন এবং তাকেই এটি পরিষ্কার করতে বলেন।

হাসপাতালটিতে দুদিনে ৩১ জনের মৃত্যুর ঘটনায় পর্যাপ্ত ওষুধ ও কর্মীর অভাবকে দোষ দিচ্ছেন ভুক্তভোগীরা।

তবে হাসপাতালের প্রধান দাবি করেন সবার অবস্থা আশঙ্কাজনক ছিল বলেই মৃত্যু হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ