বুধবার, মে ২০, ২০২৬
বুধবার, মে ২০, ২০২৬

জেলের জালে ধরা পড়লো ৩টি সেইল ফিস

Avatar photoমো: ইমরান, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে মাহাবুব মাঝি(৪৬) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ টি সেইল ফিস (পাখি মাছ)। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা। উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি দশ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে মাছ তিনটি ধরা পড়ে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দ্রত গতিতর গভীর সাগরে চলাচলকারী এ মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এ মাছ ঘন্টায় ১১০ কিলোমটির বেগে দৌড়ায়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More